বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদুল আজহা সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় এতিমখানায় ২০ টন লবণ বিতরণ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:০০ এএম আপডেট: ২৩.০৫.২০২৬ ১:৪৫ এএম |


 ঈদুল আজহা সামনে  রেখে ব্রাহ্মণপাড়ায়  এতিমখানায় ২০ টন লবণ বিতরণ


ব্রাহ্মণপাড়া সংবাদদাতা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব লবণ প্রতিষ্ঠান প্রধানদের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, কুরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে লবণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতিমখানাগুলো যেন চামড়া সংরক্ষণ করে তা বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণের আহ্বান জানান।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২