কুমিল্লা
নগরীর চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে চৌয়ারা বাজার দিঘীর ঘাটলা
নির্মাণ কাজ এবং ২০নং ওয়ার্ডের ড্রেন ও পার্কিং টাইলস স্থাপন কাজ পরিদর্শন
করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
বুধবার
নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত
ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ
মামুন এবং প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া।
পরিদর্শনকালে প্রকল্পগুলোর
চলমান কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট
কর্মকর্তাদের দ্রুত, সুষ্ঠু ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য
প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক।
কুমিল্লা সিটি
কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর সুবিধা বৃদ্ধি এবং আধুনিক নগর
অবকাঠামো গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন
করা হচ্ছে।
