বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতিও শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:১৭ এএম |




  কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের  নবগঠিত কমিটির পরিচিতিও  শুভেচ্ছা বিনিময়কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক জমকালো পরিচিতি সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আদর্শ সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাকিব রনি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটির সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভুইয়া রাসেল এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকি-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
"নতুন কমিটির নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ রাখতে এই কমিটি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।"
ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আদর্শ সদর উপজেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত পরিচিতি সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল এবং আদর্শ সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২