বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ
ঘাতক ছেলে পলাতক
শাহীন আলম
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ১৭.০৫.২০২৬ ১:৩৫ এএম |

 মাদকাসক্ত ছেলের মারধরে  বাবার মৃত্যুর অভিযোগকুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদকাসক্ত ছেলের বেধড়ক মারধরে আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১ টায় পৌর এলাকার বড় আলমপুর গ্রামের কুশাগাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম ছেনু মিয়া ওই গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। ছেনু মিয়া একটি মোবাইল কোম্পানির মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদকাসক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) পলাতক রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল মিয়া মাদকাসক্ত ছিল। রোজগারের সব টাকা সে মাদকের পেছনেই ওড়াত। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত এবং এই নিয়ে বাবার সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। 
সম্প্রতি ছেনু মিয়া ৬ শতাংশ জমি বিক্রি করেন। রাসেলকে না জানিয়ে জমি বিক্রয় করা এবং জমি বিক্রয়ের টাকার ভাগ তাকে কেন দেয়া হলো না—এ নিয়ে শনিবার সকালে রাসেল তার পিতার কাছে টাকা দাবি করলে তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় তার বাবা ছেনু মিয়া আত্মরক্ষার্থে একটি দা নিয়ে রাসেলকে ধাওয়া করেন এবং রাসেলের হাতে দায়ের কোপ পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে রাসেল তার বাবাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। মারধরের পর গুরুতর আহত ছেনু মিয়াকে হাসপাতালে না নিয়ে প্রথমে ঘরে রেখেই চিকিৎসা দেওয়া হয়। পরে বেলা দেড়টার সময় আশংকাজনক অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
নিহতের প্রতিবেশী আমিনুল জানান, রাসেল পূর্বেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। কিছুদিন আগেই রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারও সে টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকে।
ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
লালমাইয়ের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২