নিজস্ব
প্রতিবেদক।। আগামী ১৬ মে শনিবার কুমিল্লার বরুড়ায় সরকারি সফরে আসছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল সাড়ে ১১টায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর
বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর এ পথসভায় এসময়
উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ, উত্তর ও কুমিল্লা মহানগর বিএনপির ও তার
অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তবে এদিন প্রধানমন্ত্রী তারেক
রহমান সরকারি সফরে ঢাকার প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে চাঁদপুরে জনসভায়
যোগদানের উদ্দেশ্যে রওনা দিবেন।
দিনব্যাপী এ সরকারি সফরে তিনি কুমিল্লা ও চাঁদপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, পথসভা ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরসূচি
দেয়া তথ্যে জানা যায়, সকাল সাড়ে ৮টা প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে
চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া
উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় যোগ দেবেন তিনি।
পরে
দুপুর ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক
বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন
প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সেখানে উপস্থিত হয়ে খাল পুনঃখনন
কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর দেড়টায় চাঁদপুর সদর
উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব
খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে
সেখানে উপস্থিত হয়ে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী।
দুপুর সাড়ে ২টায় প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে
পৌঁছে স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন। এছাড়া বিকেল সাড়ে ৩টা চাঁদপুর
সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা
রয়েছে তাঁর। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির
সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টা প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সাড়ে রাত ৯টা তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
