বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
মাঠে জমে আছে পানি, ম্যাচ শুরু হতে দেরি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৫২ এএম |



 মাঠে জমে আছে পানি, ম্যাচ শুরু হতে দেরি

বাংলাদেশের অনেক অঞ্চলের ওপর দিয়ে চলছে মৌসুমী বায়ুপ্রবাহ। এতে রাজধানী ঢাকাসহ অনেক জায়গায় ঝড় ও অতিরিক্ত বৃষ্টি হয়েছে। কুমিল্লায় টানা বৃষ্টিতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাঠের এক অংশে পানি জমেছে। এজন্য ফেডারেশন কাপের রহমতগঞ্জ ও ফকিরেরপুলের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি। রহমতগঞ্জ-ফকিরেরপুল ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে শুরু হয়। পরের রাউন্ডে যেতে ড্র প্রয়োজন ছিল রহমতগঞ্জের। কাঙ্খিত ড্র নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্লাবটি।
৪ ম্যাচে ১ জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ালিফিকেশন রাউন্ডে রহমতগঞ্জ। সমান ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করে আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছিল ব্রাদার্স ইউনিয়ন। আবাহনী ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বিদায় নিয়েছে।
কোয়ালিফিকেশন রাউন্ডে ‘এ' গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে উঠবে, আর পরাজিত দল পাবে আরও একটি সুযোগ।
দুই গ্রুপের রানার্স-আপ রহমতগঞ্জ ও মোহামেডান নিজেদের মধ্যে লড়বে। সেই ম্যাচের বিজয়ী দল খেলবে কিংস-ব্রাদার্স ম্যাচের পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল হবে ফাইনালের দ্বিতীয় দল।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২