শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:০০ এএম আপডেট: ১২.০৪.২০২৬ ১:২৮ এএম |




 নাহিদ রানার আগুনঝরা বোলিং, মুস্তাফিজদের হারিয়ে শীর্ষে পেশোয়ার
আগের ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন পেশোয়ার জালমির বাংলাদেশি পেসার নাহিদ রান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজকের ম্যাচেও বল হাতে যেন আগুনের গোল ছুড়লেন তিনি। ৩ ওভারে দিলেন মাত্র ১৫ রান। নিয়েছেন দুটি উইকেট। তার দুর্দান্ত পারফরম্যান্সের দিনে মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সকে ৭৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পেশোয়ার জালমি।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করে পেশোয়ার। ফিফটির দেখা পেয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। মাত্র ৪৮ বলে ৬৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তিনি। এছাড়া ৪০ বল থেকে ৪৩ রান করেন বাবর আজম। মিচেল ব্রেসওয়েল ২১ ও মোহাম্মদ হারিস ১৮ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
লাহোরের সবচেয়ে সফল বোলার শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২২ রানের খরচায় নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া দুটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
রান তাড়া করতে নেমে লাহোরের শুরুটাই ভালো করতে দেননি বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা। প্রথম ওভারেই মোহাম্মদ নাঈমকে সাজঘরে পাঠান শরিফুল। আর দ্বিতীয় উইকেটে নামা আাব্দুল্লাহ শফিক ফেরেন নাহিদ রানা বলে। এরপর মিচেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিমদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে লাহোরের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মাত্র ৯৭ রানেই থেমে যায় তাদের ইনিংস।
পেশোয়ারের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মিচেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিম। নাহিদ রানা নেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও আমির জামাল।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২