বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাই কমিশনারের সাক্ষাৎ
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ এএম |


ঢাকায় নতুন সরকার আসার পর দুই দেশের সম্পর্কে গতি ফেরানোর প্রচেষ্টার মধ্যে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে তাদের সাক্ষাতের কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিষয়ক অতিরিক্ত মহাপরিদপ্তর (এডিজিপিআই)।
সঙ্গে সাক্ষাতের চারটি ছবি দিয়ে পোস্টে বলা হয়, যৌথ প্রশিক্ষণ উদ্যোগসহ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে তারা আলোচনা করেন।
“আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বাড়াতে গভীর সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা করেন তারা।”
চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরু থেকে দূরত্ব দেখা দেয় দিল্লির; পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে।
এর মধ্যে ভারত সরকার বলে আসছিল, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার নয়, নির্বাচনের মাধ্যমে ঢাকার শাসন ক্ষমতায় আসা সরকারের সঙ্গে কাজ করবে তারা।
একই দিনে পাল্টাপাল্টি কূটনীতিকদের তলবের রেশ না কাটার প্রেক্ষাপটেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দিল্লির মনোভাবে পরিবর্তন দেখা যায়।
চলতি বছরের জানুয়ারির শেষে বর্তমান প্রধানমন্ত্রী তারেকের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে চিঠিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় তার বার্তা নিয়ে ঢাকা সফর করেন জয়শঙ্কর; দেখা করেন তারেক রহমানের সঙ্গে।
এরপর জাতীয় নির্বাচনে জিতে ১৭ ফেব্রুয়ারি বিএনপির নতুন সরকার আসে বাংলাদেশে। সরকারের অভিষেকে যোগ দিতে আসেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা।
মুহাম্মদ ইউনূসের অন্তর্র্বতী সরকারের সময় দুদেশের সম্পর্কের ওই টানাপড়েন পেরিয়ে প্রায় এক বছরের মাথায় গত ২০ মার্চ পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
২০২৫ সালের এপ্রিলে দিল্লি মিশনে যোগ দেওয়ার পর এ কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল শুধু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে।
প্রায় দুই দশক পর আসা বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের নতুন বাতাবরণের মধ্যে ৭ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও বৈঠকের সূচি নিয়ে কাজ করছে ঢাকা ও দিল্লি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২