সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
শবে ক্বদর
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ১৬.০৩.২০২৬ ১:৪১ এএম |

 শবে ক্বদর
বহু প্রতিক্ষিত রাত শবে ক্বদর আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমাদের সামনে উপস্থিত হবে। যে রাতকে মহান আল্লাহ ঘোষনা করেছেন হাজার মাসের ইবাদতের চেয়েও ঐ রাতের ইবাদত উত্তম। সুবহানাল্লাহ। যদি এক হাজার মাসও ধরি তাহলে হয় ৮৩ বৎসর ৪ মাস প্রায়। প্রায় প্রতিটি মসজিদে ২০ রাকাত তারাবীহর মাধ্যমে কুরআনুল কারিমের খতম করা হয়। সবাই ছুটে চলে আসে আল্লাহর ঘর মসজিদে গুনাহ মাফ পাওয়ার আশায়। মহান আল্লাহ বিশেষ ফেরেশতার দল হযরত জিব্রাইল আঃ এর নেতৃত্বে জমিনে প্রেরণ করেন মানুষের গুনাহ মাফের জন্য এবং রহমত ও বরকত লাভের জন্য। তাঁরা মানুষের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকবে আর রহমত ও বরকত কামনা করতে থাকবে। এই ধারা চলতে থাকবে সরা সাত্র ব্যাপি।
নূর নবিজী দঃ এরশাদ করেন- যে ব্যক্তি যে ব্যাক্তি লাইলাতুল ক্বদরে ঈমানের সহিত ও সাওয়াব লাভের আশায় রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় (ইবাদত) করে মহাল আল্লাহ তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।
এ রাতের ফজিলত সমূহঃ ০১. আল্লাহ তায়ালা পুরা কুরআনুল কারিমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেণ। ০২. এ এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। ০৩. এ রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে এবং তারা দুনিয়ার কল্যাণ, রহমত ও বরকত বর্ষণ করতে থাকে। ০৪. এটা বিশেষ শান্তি বর্ষণের রাত। ০৫. এ রাতে ইবাদতকারী বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নাম থেকে মুক্তির বাণী শুনায়।
এ রাতের ইবাদত সমূহঃ কুরআনুল করিম তেলাওয়াত করা। বেশি বেশি দরুদ শরিফ পড়া। সালাতুত তাসবীহ আদায় করা। তাহাজ্জুদ নামাজ আদায় করা। কবরস্থান ও মাজার শরিফ যিয়ারত করা। মিলাদ কিয়াম আদায় করা। যিকির আযকার করতে থাকা। সাধ্যমত দান করা।
সালাতুত তাসবীহ আদায় করার নিয়ম: প্রথমে নিয়্যত করবে এভাবে যে, আমি সালাতুত তাসবীহ চার রাকাত নামাজ কিবলামুখি হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি আল্লাহু আকবার। তারপর ছানা পড়ার পূর্বে এই তাসবীহ পড়বে ১৫ বার। "সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।"
ছানা পড়ে সুরা ফাতিহা ও যে কোন একটি সুরা পড়ে আবার ঐ তাসবীহটি পড়বে ১০ বার। তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবীহ তিনবার পড়ে ঐ তাসবীহ পড়বে ১০ বার। রুকু থেকে উঠে সামিয়াল্লাহ হুলিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদ পড়ার পর ঐ তাসবীহ পড়বে ১০ বার। এরপর প্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবীহ তিনবার আদায় করে ঐ তাসবীহ পড়বে ১০ বার। সেজদা থেকে উঠে বসে ঐ তাসবীহ পড়বে ১০ বার। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবীহ আদায় করে ঐ তাসবীহ পড়বে ১০ বার। সেজদা থেকে তাকবীর বলে সোজা দাঁড়িয়ে ঐ তাসবীহ পড়বে ১৫ বার। বাকী আমলগুলো যথানিয়মে করতে থাকবে। এভাবে তাসবীহ পড়লে প্রতি রাকাতে হবে ৭৫ বার আর মোট চার রাকাতে হবে ৩০০ বার।
রাসুল কারিম দঃ এরশাদ করেছেন- কোন ব্যক্তি যদি পারে সে যেন এই নামাজটি প্রতিদিন একবার হলেও আদায় করে। যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার। তাও যদি না হয় তাহলে মাসে একবার। তাও যদি না হয় তাহলে বছরে একবার। তাও যদি না হয় তাহলে জীবনে একবার হলেও যাতে আদায় করে। এবার বুঝতেই পারছেন। কতটুকু রহমহ ও বরকতময় হলে স্বয়ং রাসুল করিম দঃ এভাবে তাগীদ দেন।
আসুন আমরা সবাই শবে ক্বদরকে যথাযথ ভাবে পালন করি ইবাদত বন্দেগীর মাধ্যমে। কোন প্রকার অহেতুক আড্ডা, মোবাইল ব্যস্ততা, অযথা ঘুরাফেরা যেন আপনার আমার এই সুযোগকে বরবাদ করে না দেয়।

মহান আল্লাহ শবে ক্বদরের ছদকায় আমাদের দেশ সহ সারা বিশ্বের মুসলমানদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আমাদের সকল ইবাদত কবুল করে নিন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিন। যারা বিপদ এবং অভাবগ্রস্থ তাদের বিপদ ও অভাব দূর করে দিন। আমীন। ইরানকে সন্ত্রাসী আমেরিকা, ইসরাঈল ও তার দোসর দালালদের উপর মহা বিজয় নসীব করুন। আমীন। ইস্পাত কঠিন মুসলিম ঐক্য সৃষ্টি করে দিন। আমীন। আমাদের মাতৃভূমি এই দেশকে উন্নত, সন্ত্রাসমুক্ত, অশৃংখলতামুক্ত, শান্তিময় দেশ হিসাবে কবুল করুন। আমীন বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।



হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী
প্রধান ইমাম ও খতীব, কান্দিরপাড় কেন্দ্রিয় জামে মসজিদ ও কেন্দ্রিয় ঈদগাহ, কুমিল্লা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২