শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
‘ডিফেন্সে দুই একজন হাল ছেড়েছিল’
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২০ এএম আপডেট: ১০.০৩.২০২৬ ১:১৯ এএম |



 ‘ডিফেন্সে দুই একজন হাল ছেড়েছিল’

জয়ের লক্ষ্যে খেলতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে এক হালি গোল হজম করেছে তারা। তবে ম্যাচ হারলেও বাংলাদেশের কোচ পিটার বাটলার অসন্তুষ্ট অন্য কারণে। ডিফেন্সে দুই একজন হাল ছেড়েছিল বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রথমার্ধে বল পজেশনে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ছিল একেবারে ছন্নছাড়া। বিশেষ করে ডিফেন্সের অবস্থা ছিল খুবই বাজে। এ নিয়ে কোচ বলেন, ‘আমার মনে হয়েছে রক্ষণভাগে আমরা দুর্বল ছিলাম। সত্যি বলতে, আমার মনে হয় এক বা দুই জন হাল ছেড়ে দিয়েছিল। যা আমাকে হতাশ করেছে।’
‘তবে সামগ্রিকভাবে আমরা যে ফুটবল খেলেছি, তা নিয়ে আমি বলব মারিয়া এবং মনিকা অসাধারণ ছিল। আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমরা আমাদের সামর্থ্যরে চেয়েও বড় কিছু করার চেষ্টা করছি।’
বাংলাদেশ এশিয়া কাপে তিন ম্যাচে ১১ গোল হজম করেছে। বিপরীতে কোনো গোলই করতে পারেনি। এশিয়া কাপ থেকে বাংলাদেশ কী শিক্ষা পেল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক কিছু শেখার আছে। আপনি যদি মন খোলা রাখেন, তবে অনেক কিছুই শিখতে পারবেন। আপনি যখন অন্য দেশগুলোর মতো লজিস্টিক সাপোর্ট, গেম এবং ক্যাম্পের সুবিধা পাবেন না- তখন তাদের সাথে পাল্লা দিতে পারবেন না। ফিলিপাইন, ভিয়েতনাম বা ইন্ডিয়া এই পর্যায়ে এমনি আসেনি। তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’
কোচ বাটলার নিজের ভবিষ্যত ও বাংলাদেশের নানা সংকটের কথা বললেও উজবেকিস্তান ম্যাচে বাংলাদেশের ফলাফল এমন হওয়ার কথা ছিল না। এ নিয়ে কোচের মতামত, ‘আমার মনে হয় স্কোরলাইন খেলার আসল চিত্র না। আমরা দীর্ঘসময় ধরে ভালো ফুটবল খেলেছি। কিন্তু আমরা এমন একটি দলের সঙ্গে খেলেছি, যারা ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬০-৭০ ধাপ এগিয়ে এবং শারীরিকভাবে শক্তিশালী।’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২