শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
‘ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে ভারত’
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২০ এএম আপডেট: ১০.০৩.২০২৬ ১:১৯ এএম |



   ‘ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে ভারত’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি কিউইরা। তবে ভারতের জয়ে মোটেও খুশি হতে পারেননি পাকিস্তানের সাবেক পেসার।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা ভারতকে নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটকেই ধ্বংস করে দিচ্ছে ভারত।’
গতকাল রাতে পাকিস্তানের জনপ্রিয় শো ‘গেম অন হ্যায়’-তে আখতার বলেন, ভারতের আধিপত্য যেন পাড়ার ক্রিকেটের ধনী ছেলের মতো। তার ভাষায়, ‘পাড়ায় যদি একজন ধনী ছেলে থাকে, সে গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। তারপর সে সবার ওপর আধিপত্য বিস্তার করে। হারিয়ে দেয়। এরপর বলে, দেখ আমিই জিতেছি। ভারত পুরো ক্রিকেটটা এভাবে নষ্ট করে দিয়েছে।’
টেলিভিশন অনুষ্ঠানে আখতারের এমন মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ফাইনালের আগে ভারতকেই এগিয়ে রেখেছিলেন। কিন্তু ক্রিকেটের স্বার্থে চেয়েছিলেন নিউজিল্যান্ড ট্রফি জিতুক।
গৌতম গম্ভীরের অধীনে দ্বিতীয় আইসিসি শিরোপা জিতলো ভারত। ভারতের সমালোচনা করলেও তার প্রশংসা ঠিকই করেছে আখতার, ‘কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং তাঁদের উপর আস্থা রাখা বড় টুর্নামেন্ট জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২