শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ভারতের পরের লক্ষ্য অলিম্পিকে সোনা জেতা: সূর্য
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২০ এএম আপডেট: ১০.০৩.২০২৬ ১:১৯ এএম |


   ভারতের পরের লক্ষ্য অলিম্পিকে সোনা জেতা: সূর্য

সূর্যকুমার যাদবের নেতৃত্বে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। দলকে টানা দ্বিতীয় শিরোপা জিতিয়ে পরবর্তী লক্ষ্যের কথাও জানিয়েছেন সূর্য। তিনি স্থির করেছেন ২০২৮ সালের অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয়ের লক্ষ্য।
ফাইনালের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘গত এক মাসের যাত্রা সত্যিই অসাধারণ ছিল। যদিও শুরুটা আমাদের প্রত্যাশামতো হয়নি, কিন্তু একটা খেলারই অংশ। পুরো যাত্রাটা আজ পর্যন্ত খুবই বিশেষ ছিল এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটি সবার সামনেই আছে এই ট্রফি। এজন্য আমি খুবই আনন্দিত। এখন আমাদের পরবর্তী লক্ষ্য অলিম্পিকে স্বর্ণপদক জেতা এবং দল হিসেবে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।’
২০২৮ সালের অলিম্পিকে প্রথমবারের মতো আবারও ক্রিকেট অন্তর্ভুক্ত করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর এই প্রথম অলিম্পিকে ফিরছে ক্রিকেট। পুরুষ ও নারী উভয় বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে।
টি-টোয়েন্টির বর্তমান র‍্যাংকিং অনুযায়ী এশিয়া অঞ্চল থেকে পুরুষ ও নারী দুই বিভাগেই ভারতের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। সব ম্যাচ আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রের পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে, যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অস্থায়ীভাবে নির্মিত একটি ভেন্যু।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ভারত বর্তমানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিরও চ্যাম্পিয়ন দল। সূর্যকুমার মনে করেন, ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই দলের বড় পরিবর্তন শুরু হয়।
তিনি বলেন, ‘২০২৪ সালের পর থেকেই সবকিছু বদলে গেছে। ওই বছর আমরা একেবারে ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছিলাম। তখন থেকেই আমরা বুঝতে পারি, এই দলকে কীভাবে সামনে এগোতে হবে। তারপর থেকে যাত্রাটা অসাধারণ।’
সূর্যকুমার আরও বলেন, ‘২০২৫ সালে আমরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি, সেখানেও আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি। আর ২০২৬ সালে আমরা ঘরের মাঠে দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। এখন আমাদের লক্ষ্য ২০২৭, ২০২৮, ২০২৯। এভাবেই এগিয়ে যাওয়া এবং কখনো থেমে না থাকা।’














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২