শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
‘জাকি স্মৃতি’ টি-টোয়েন্টি কাপের ফাইনাল আজ
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৪৭ এএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১:৩০ এএম |

 ‘জাকি স্মৃতি’ টি-টোয়েন্টি  কাপের ফাইনাল আজ
কুমিল্লায় অনুষ্ঠিতব্য ‘জাকি স্মৃতি অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি কাপ’-এর ফাইনাল খেলা আজ (বুধবার)। গত ১০ দিনব্যাপী এই আয়োজন মুখর করে রেখেছিল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠ। জেলার সবকটি ক্রিকেট একাডেমির মধ্যে ছিল বিশেষ উদ্দীপনা।
আজ দুপুর ১২টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে কুমিল্লা ক্রিকেট একাডেমি ও স্টার ক্রিকেট একাডেমি।
গতকাল প্রথম সেমিফাইনালে কুমিল্লা টাইগার্স ক্রিকেট একাডেমিকে ১৯ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কুমিল্লা ক্রিকেট একাডেমি। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক মো. সামির।
অপরদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমিকে ৮২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে স্টার ক্রিকেট একাডেমি। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ জয়ের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান।
ইলেভেন স্টার ক্লাব কুমিল্লা-এর আয়োজনে টুর্নামেন্টটি ঘিরে ইতোমধ্যে ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
গতকাল ফাইনাল ম্যাচের ট্রফি উন্মোচন করেন আয়োজক কমিটি। এ সময় চার দলের অধিনায়ক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে সকল ক্রীড়াপ্রেমী দর্শককে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ‘জাকি স্মৃতি’ অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি কাপ ইতোমধ্যে জেলার ক্রীড়াঙ্গনে একটি মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিতি লাভ করেছে। আয়োজকরা আশা করছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ সম্পন্ন হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২