সোমবার ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
সামরিক জাঁকজমকে মালয়েশিয়ার রাজার জন্মদিন উদযাপন
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম |

 সামরিক জাঁকজমকে মালয়েশিয়ার রাজার জন্মদিন উদযাপন
পূর্ণ রাজকীয় মর্যাদা এবং সামরিক জাঁকজমকের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের জন্মদিন। সোমবার (১ জুন) দেশটির রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদ ‘ইস্তানা নেগারা’য় এই উপলক্ষে ২০২৬ সালের ফেডারেল পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জমকালো এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে রানির উপস্থিতিসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল রাজদম্পতিকে স্বাগত জানান। এসময় মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, সরকারের শীর্ষস্থানীয় নেতারা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। রাজার জন্মদিন উপলক্ষে দিনটিতে দেশজুড়ে সরকারি ছুটি ছিল।
 অনুষ্ঠানের শুরুতে রাজপ্রাসাদ চত্বরে রয়্যাল মালয় রেজিমেন্টের ১ম ব্যাটালিয়নের একটি চৌকস দল রাজদম্পতিকে রাজকীয় সালাম (রয়্যাল স্যালুট) প্রদান করে। এসময় জাতীয় সংগীত ‘নেগারাকু’ পরিবেশনের পাশাপাশি রাজার রাজকীয় পতাকা উত্তোলন করা হয় এবং রয়্যাল আর্টিলারি ২১ বার তোপধ্বনির মাধ্যমে সার্বভৌম রাষ্ট্রপ্রধানের প্রতি বিশেষ সামরিক সম্মান প্রদর্শন করা হয়।
এরপর রাজা সুলতান ইব্রাহিম গার্ড অব অনার পরিদর্শন করেন। ২০২৪ সালের ২০ জুলাই মালয়েশিয়ার রাজা হিসেবে দায়িত্ব নেয়ার পর সুলতান ইব্রাহিমের শাসনামলে এটি ছিল তৃতীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান।  
পরবর্তীতে প্রাসাদের মূল সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পদক ও সম্মাননা প্রদান পর্ব শুরু হয়। এ বছর রাজার সরকারি জন্মদিন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১৬১ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেডারেল পুরস্কার, পদক ও সম্মাননা প্রদান করা হয়। 
এর মধ্যে মূল অধিবেশনে ১৪৪ জন প্রাপকের হাতে রাজা নিজে এই সম্মাননা তুলে দেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২