শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
এশিয়া কাপের আগমুহূর্তে পুরস্কার পেলেন ঋতুপর্ণা
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ০২.০৩.২০২৬ ২:৩৩ এএম |





এশিয়া কাপের আগমুহূর্তে পুরস্কার পেলেন ঋতুপর্ণা

প্রথমবারের মতো ক্রীড়াবিদদের স্বীকৃতি দিয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা সাবেক ও বর্তমান ৯ ক্রীড়াবিদ পেয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড। আজ রোববার মনোনীত ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর নামে এই সম্মাননা পুরস্কার দেয়া হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফাউন্ডেশনের উদ্যোগে মোট ৯ জন ক্রীড়াবিদকে দেয়া হয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং ১ লাখ করে অর্থ পুরস্কার।
ক্রিকেট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। ফুটবলে পেয়েছেন সাবেক ফুটবলার আলফাজ আহমেদ ও নারী ফুটবলার ঋতুপর্না চাকমা।
প্রথমবাবের মতো এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা। আগামীতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মানের ও বৃহৎ আকারে আয়োজন করার প্রত্যাশার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২