শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
মাসসেরার পুরস্কার জিতলেন সোবহানা
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:২২ এএম আপডেট: ০১.০৩.২০২৬ ১:৪৭ এএম |



   মাসসেরার পুরস্কার জিতলেন সোবহানা

আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারি।
বাংলাদেশ নারী দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে ব্যাট হাতে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন তিনি। সেই পারফরম্যান্স দিয়েই পেয়েছিলেন মনোনয়ন। বাকি দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইসকে পেছনে ফেলে এবার হলেন মাসসেরা।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৬ ম্যাচে ২২৯ রান করেন মোস্তারি। ৪৫ গড়ে ব্যাটিং করেন ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে। টুর্নামেন্টে অপরাজিত ছিল বাংলাদেশ নারী দল।
আগামী জুন ও জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের স্থান নিশ্চিত করেছে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জয় নিশ্চিত করে। সেই ম্যাচে সোবহানা টুর্নামেন্টে তার সর্বোচ্চ ৫৯ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন। এরপর তিনি স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি দুর্দান্ত ইনিংস খেলে ৪৭ রান করেন।

 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২