শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:২২ এএম আপডেট: ০১.০৩.২০২৬ ১:৪৬ এএম |




 বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড

সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ২১২ রান করেছে। সেমিতে যেতে হলে এই ম্যাচ জিততেই হতো পাকিস্তানকে। একই সঙ্গে নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলতে হলে ১৪৭ রান বা তার কম রানে লঙ্কানদের আটকাতে হতো। তবে সেটি পারেনি তারা। ইতোমধ্যেই ১৪৭ পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। ফলে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল পাকিস্তানের। একই সঙ্গে সেমিফাইনালের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারায় শ্রীলঙ্কা। ইনফর্ম এই ব্যাটার ৭ বল খেলে করেছেন মাত্র ৩ রান। তার বিদায়ে ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার কামিল মিশরা উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৪ চার ও এক ছক্কায় ১৫ বলে করেছেন ২৬ রান।
৩৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে বেশ বিপাকে পড়ে লঙ্কানরা। দলের বিপদে তখন হাল ধরেন চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪২ রান। ২৫ রান করে সাজঘরে ফিরেছেন আসালঙ্কা।
এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুতই ফিরেছেন। দুজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে আরো একবার বিপদে পড়ে স্বাগতিকরা। এবার অভিজ্ঞ দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন লিয়ানাগে। তাতে কিছুটা হলেও ম্যাচে ফেরে দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৫ উইকেটে ১৫০ রান করেছেন শ্রীলঙ্কা। ৩২ বলে ফিফটি স্পর্শ করে অপরাজিত আছেন লিয়ানাগে। আর শানাক অপরাজিত ২৬ রান করে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২