শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
বুড়িচং উপজেলার মাশরা পশ্চিমপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের মৃত ব্যক্তিদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ এএম |



কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের মাশরা পশ্চিম পাড়া জামে মসজিদে গ্রামের সকল প্রবাসীদের  জান-মালের হেফাজত, বালা -মুসিবত দূরীকরণ এবং মাশরা গ্রামের সকল মৃত্যু ব্যক্তিদের  রুহের মাগফেরাত কামনায় দ্বিতীয় বারের ন্যায় খতমে কোরআন, খতমে ইউনুস, আল্লাহ আল্লাহ জিকির, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা  হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ( শুক্রবার) মাশরা পশ্চিম পাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ও গ্রামবাসীর উদ্যােগে দিনব্যাপী উক্ত দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাশরা পশ্চিম পাড়া আদর্শ যুব কমিটির সভাপতি ও ফিনল্যান্ড প্রবাসী মোঃ বিল্লাল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম কাছারীপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক ও ইসলামী আলোচক আলহাজ্ব মাওলানা মুফতি মুশিউর রহমান সালেহী।
এতে প্রধান বক্তা  ছিলেন ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি হাফেজ গোলাম মোহাম্মদ আবু কাউসার সুন্নী আল কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মাসুদ জামিল, বুড়িচং উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাফেজ ইব্রাহিম খলিল।
মাহফিল পরিচালনায় ছিলেন মাশরা পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা  আল-আমিন ফারুকী।  
মোঃ ইকবাল হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং প্রবাসী মোঃ হাসিবুল হাসান, মোঃ ইমরান হোসেন, মোঃ রুবেল, মোঃ সালাউদ্দিন, সাগর সরকারসহ গ্রামের আরো অনেকের সহযোগিতায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সবশেষে মিলাদ, কিয়াম, জিয়ারত, মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
‘ক্রসফায়ার’ থেকে আবুকে বাঁচাতে পিতার অবদানের কথা তুলে ধরলেন মনির চৌধুরী
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন মোটরসাইকেল লাকসাম থেকে উদ্ধার!
সবুজে সেজেছে ফসলের মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গণভোটের ফল সংশোধন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
নিমসার বাজারে চাঁদাবাজি অভিযানে গ্রেপ্তার৯
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২