শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২
কুবিতে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ এএম |


কুবি প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ আয়োজন করা হয়। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এ বছরও রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম বলেন, “পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আমরা চাই ক্যাম্পাসে ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক পরিবেশ গড়ে উঠুক।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে। সকলের সহযোগিতায় আমরা সুন্দর ও সম্প্রীতিপূর্ণ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।"














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
গণভোটের ফল সংশোধন
দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড
দেবিদ্বারে ট্রাক্টরের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
কুমিল্লা শিক্ষাবোর্ড জুনিয়র বৃত্তি পেলো ৫ হাজার ২১৫ শিক্ষার্থী
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ময়নামতি ইংলিশ স্কুল এন্ড কলেজের শতভাগ সাফল্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২