শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২
চুরি-দুনীর্তি করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের- হাসনাত আবদুল্লাহ
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ এএম |




 চুরি-দুনীর্তি করার চেয়ে ভোট ভিক্ষা  করা সম্মানের- হাসনাত আবদুল্লাহনিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২দলীর জোটের কুমিল্লার ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আবদুল্লাহ বলেন, চুরি- দুনীর্তি করার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের নির্বাচন দূনীর্তি বন্ধ করার নির্বাচন। চাদাঁবাজ বন্ধ করার নির্বাচন, এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদে বাইরে পাঠানোর নির্বাচন।
রবিবার দেবিদ্বার ১নং বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ গ্রহণ করেন এসব কথা বলেন তিনি। 
উদাহরণ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, বড় একটি ট্যাংকিতে পানি পূর্ণ করা হলো। আর সেই ট্যাংকিতে বাইরে থেকে ফোটা করা হল। তাহলে যতই পানি দেন, লাভ হবে না। এই ফোটাই হচ্ছে দুর্নীতি। এই ফোটা যদি বন্ধ করতে পারি তাহলে দুর্নীতি বন্ধ হবেই। এবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপীদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতি-চাদাঁবাজমুক্ত, স্বাধীন নির্বাচন কমিশনের মধ্যদিয়ে নির্বাচন হবে, সেই সাথে দুইবারের বেশি কেহ প্রধানমন্ত্রী হতে পারবেনা এই নিময়টা চাইলে গণভোটে হ্যাঁ সূচকে ভোট দেয়ার আহবান জানান। 
এদিন সকাল থেকে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার, ভবানীপুর, প্রজাপতি বাজার, সংচাইল, ছোটশালঘর, মন্ত্রী বাড়ি স্টেশনসহ বিভিন্ন এলাকায় ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এসময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে শহীদ সাগরের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ভালোবাসা দিবস আজ
চমক আর লড়াইয়ে জমজমাট ছিলো কুমিল্লার ভোটের মাঠ
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
চান্দিনার জনগণকে বিজয় উৎসর্গ করলেন শাওন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা থেকে মন্ত্রী হতে পারেন যারা
বিএনপির জয়জয়কার
কুমিল্লায় ১১টি আসনে কে কত ভোট পেয়েছেন
‘বিদ্রোহী’ শাওনে ধরাশায়ী রেদোয়ান
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম ‎বেসরকারীভাবে বজয়ী জামায়াতের ডাঃ তাহের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২