বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা জেলা দলের নাটকীয় জয়
ক্রীড়া প্রতিবেদক ।।
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ এএম আপডেট: ২৬.০২.২০২৬ ১:৫০ এএম |

 কুমিল্লা জেলা দলের নাটকীয় জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে কুমিল্লা ডিএসএ ২ উইকেটে পরাজিত করেছে সিলেট ডিএসএকে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কুমিল্লা।
টস জিতে কুমিল্লা ডিএসএ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে সিলেট ডিএসএ নির্ধারিত ৪২.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২১ রান।
সিলেটের পক্ষে আশরাফুল হাসান সর্বোচ্চ ৬২ রান করেন ৭৪ বলে, যার মধ্যে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। এছাড়া সাইদুর রহমান ৩২, কামরুল ইসলাম ২৯ ও মাহবুব হাসান ২৭ রান যোগ করেন। কুমিল্লার বোলারদের মধ্যে ইমন হোসেন (ইয়াসিন/এয়াসিন) ৯.৫ ওভারে ১৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া আশরাফুল হাসান ২টি এবং ওমর রেজা ও ইয়াসির আরাফাত একটি করে উইকেট নেন।
২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লা ডিএসএ শুরুতেই ধাক্কা খায়। তবে ইরফান সাবরির দারুণ ইনিংসে ঘুরে দাঁড়ায় দলটি। তিনি ৬৬ বলে ৬২ রান করেন, যাতে ছিল ১০টি চার ও একটি ছক্কা। শেষদিকে ইয়াসির আরাফাত ৫৪ বলে অপরাজিত ৫৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ইমরান/ইয়াসিন হোসেন ৪৮ বলে অপরাজিত ২০ রান করে সঙ্গ দেন।
সিলেটের হয়ে মো. কামিল আহমেদ ৪টি উইকেট নেন। এছাড়া মুসাকির হোসেন ২টি এবং কামরুল ইসলাম ও মাহবুব হাসান একটি করে উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত কুমিল্লা ডিএসএ ৪১.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৫ রান তুলে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২