প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ এএম আপডেট: ২৬.০২.২০২৬ ১:৫০ এএম |
কোচ মাহবুব আলী জাকির স্মরণে আয়োজিত অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ও কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ইউনিটি ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটে পরাজিত করে রাইজিং স্টার ।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে ইউনিটি ক্রিকেট একাডেমি। দলের পক্ষে নাবিদুল ৪২ এবং মিশরা ১৭ রান করেন। এছাড়া অন্য ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন। রাইজিং স্টারের পক্ষে বোলিংয়ে ইকরামুল, ইসিন, আরমান ও তাসকিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ১৭ দশমিক ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রান তুলে নেয়।
দলের হয়ে আবদুল্লাহ ৩০ এবং আসাদুল্লাহ অপরাজিত ৩৪ রান করেন। এছাড়া আসরাফুল ২০ রান যোগ করেন।
বোলিংয়ে ইউনিটি ক্রিকেট একাডেমির নাহিদ ৩.৫ ওভারে ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট নেন। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রাইজিং স্টার।

ম্যাচ সেরা নির্বাচিত হন রাইজিং স্টার ক্রিকেট একাডেমির আসাদুল্লাহ।
অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় বড় জয় পেয়েছে কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপরে অনুষ্ঠিত ম্যাচে ক্রিকেট স্কুল কুমিল্লাকে পরাজিত করে তারা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ক্রিকেট স্কুল কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। দলের হয়ে নিরব ২৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ফাহাদ ১৪ ও সুফিয়ান ৭ রান করেন।
অন্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষে বোলিংয়ে শাহিদা ৪ ওভারে ২১ রান এবং ফাইজাজ ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন।

১০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টার সহজ জয় তুলে নেয়। তারা মাত্র ৭৭ রানেই ম্যাচ নিশ্চিত করে। দলের হয়ে সামিউল ২৪ রান করেন। এছাড়া রাব্বি ও হাবিবুল সমান ১৪ রান করে দলের জয়ে অবদান রাখেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অপু।