বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
দাউদকান্দিতে ইলেকট্রিক মালামালের গোডাউনে অগ্নিকাণ্ড
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ২৫.০২.২০২৬ ১:৩৮ এএম |





 দাউদকান্দিতে ইলেকট্রিক  মালামালের গোডাউনে  অগ্নিকাণ্ড দাউদকান্দির গৌরীপুরে ইলেকট্রিক মালামালের গোডাউনে অগ্নিকাণ্ডে প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারপূর্ব মুহুর্তে গৌরীপুর আঙ্গাউড়ায় নিহান এন্টারপ্রাইজ গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপি চেষ্টার পর ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নিহান এন্টারপ্রাইজের মালিক রকিব উদ্দিন বলেন, আমার এই গোডাউনে ইলেট্রিক মালামালসহ কয়েক কোটি টাকার মালামাল পুড়ে শেষ । দু'টি ব্যাংকের লোন নিয়ে গতকালও ৫০ লাখ টাকার মালামাল এনেছি। আমার সব শেষ।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ইন্সপেক্টর ইশরাদ হোসাইন জানান, ইফতার মুহুর্তে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান এখন বলা যাচ্ছে না।
এই কর্মকর্তা বলেন, গৌরীপুর কুমিল্লার বানিজ্যিক নগরি হিসেবে পরিচিত হলেও এখানে খাল ডোবা গুলো ভরাট এবং অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
এমপি শাওনকে হোসাইনীয়া কমিটি চান্দিনা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২