শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি ঘোষণার একদিন পর অবাঞ্চিত ঘোষণা
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ এএম আপডেট: ১৬.০২.২০২৬ ১:২১ এএম |


  কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি ঘোষণার একদিন পর অবাঞ্চিত ঘোষণা 
বশিরুল ইসলাম:
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি অনুমোদনের একদিন পরই তা অবাঞ্ছিত ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা নিউমার্কেটের নিচতলায় ব্যবসায়ীদের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন কাক্কু। এসময় উপস্থিত ছিলেন সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি মো. সেলিম মিয়া, সাবেক সহ সভাপতি সাংবাদিক মো. শহিদুল ইসলাম,সাবেক কমিটির মো. নুরে আলম, সহ-কোষাধ্যক্ষ মো. এনামুল হক, কাউছার আহমেদ,  মো. ইকবাল হোসেন, মো. বাবুল মিয়া, মো. মোহসিন, সাইফুল ইসলাম, মো. সাইদ, দেলোয়ার মিয়াসহ নিউমার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা।
সভায় বক্তারা বলেন, কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি গঠিত হবে শুধুমাত্র নিউমার্কেটের প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে। বাইরে থেকে কাউকে এনে কমিটিতে রাখা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসায়ীদের দাবি, ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, সম্প্রতি যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে, তা ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই করা হয়েছে। ফলে ওই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হলো। উক্ত কমিটিকে কেউ মানেন না এবং ভবিষ্যতেও মানবেন না বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান বক্তারা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২