শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮ এএম আপডেট: ১৬.০২.২০২৬ ১:২০ এএম |







  পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তার আগেই অন্য একটি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ব্যাংককে রাইজিং স্টার্স নারী এশিয়া কাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই পাকিস্তানকে ধাক্কা দেন সাইমা ঠাকুর। ফিরিয়ে দেন ইউসরা আমিরকে। এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। মাঝের দিকের ওভারে রাধা যাদব এবং প্রেমা রাওয়াত দুর্দান্ত বোলিং করেন।
পাকিস্তানের হয়ে শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ২৩ রান করেছেন। শেষ পর্যন্ত ৯৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন সাইমা, রাধা এবং প্রেমা। একটি করে উইকেট পেয়েছেন জিন্টিমণি কলিটা এবং মিন্নু মণির।
রান তাড়া করতে নেমে প্রথম বলেই ভারত হারায় হুমাইরা কাজিকে। কিন্তু দলকে বিপদে পড়তে দেননি দীনেশ বৃন্দা এবং অনুষ্কা শর্মা। বৃন্দা ২৯ বলে ৫৫ রান করেছেন। মেরেছেন ১২টি চার। অনুষ্কা ২৪ রান করে আউট হন। চারে নেমে তেজল হাসনবিশ একটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫ বলে ১২ রান করেন। ফলে ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২