শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
প্রথমবার ফেডারেশনের আন্তঃ বিশ্ববিদ্যালয় টিটি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮ এএম আপডেট: ১৬.০২.২০২৬ ১:২০ এএম |





  প্রথমবার ফেডারেশনের আন্তঃ বিশ্ববিদ্যালয় টিটি
বিশ্ববিদ্যালয়ের হলে টেবিল টেনিসের প্রচলন অনেক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেবিল টেনিসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায়ই। তবে টেবিল টেনিস ফেডারেশন বিশ্ববিদ্যালয় নিয়ে টুর্নামেন্ট আগে কখনো করেনি। দেশের ৩০টি প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে আগামীকাল থেকে শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে  দুদিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট।
টেবিল টেনিসের সঙ্গে দীর্ঘদিন জড়িত মোঃ আলী। সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ আলী বলেন, 'ফেডারেশনের আয়োজনে এত প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে টুর্নামেন্ট কখনো হয়নি। প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক সময় নিজস্ব ব্যবস্থাপনায় টুর্নামেন্ট করেছে যা ফেডারেশনে হয়েছে।'
প্রতিযোগিতায় ইতোমধ্যে পুরুষ বিভাগে ১৭৪ এবং নারী বিভাগে ৩৬ জনের মতো এন্ট্রি হয়েছে। নারী বিভাগে একক ও পুরুষ বিভাগে দলগত ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। মাত্র দু'টি ইভেন্ট হওয়ার পেছনে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য সুজন মাহমুদ বলেন, 'নারীদের সংখ্যা কম এজন্য শুধু একক ইভেন্ট রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিকভাবে দলগত ইভেন্টই খেলা হয়। এজন্য পুরুষ বিভাগে দলগত।' 
অংশগ্রহণকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট, কুয়েট, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিইউপি, এমআইএসটি এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, এআইইউবি, আইইউটি, ড্যাফোডিল, ইউল্যাব, ইস্ট ওয়েস্ট এবং স্টেট ইউনিভার্সিটির মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়, মৌ, তুশি, আইইউবি’র রামহিম, সাব্বির, নর্দানের ইমন, ড্যাফডিলের সজিব, প্রমিত, তুবা এবং মাহির মতো তারকারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে এই ফেস্টে অংশ নিচ্ছেন।
ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ঢাকার বাইরে থেকে আগত শিক্ষার্থীদের ফেডারেশন সহায়তা করছে। এ নিয়ে সুজন বলেন, 'ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীর জন্য আমরা ফেডারেশন এবং স্টেডিয়াম নিকটবর্তী হোটেলে আবাসন ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়গুলো এই টুর্নামেন্ট নিয়ে আন্তরিক। তারা বাস দিচ্ছে।'












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২