রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
উইমেন’স লিগে ৭ হ‍্যাটট্রিকের দিনে ৪৯ গোল
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ এএম |



  উইমেন’স লিগে ৭ হ‍্যাটট্রিকের দিনে ৪৯ গোল

মুড়িমুড়কির মতো যেন গোল মিলছে উইমেন’স ফুটবল লিগে। চতুর্থ রাউন্ডে শনিবার হয়েছে পাঁচটি ম্যাচ। তাতে হ‍্যাটট্রিক হয়েছে সাতটি, গোল ৪৯টি! হেরে যাওয়া পাঁচ দলের মধ্যে নাসরিন একাডেমি কেবল একটি গোল ফিরিয়ে দিতে পেরেছে।
এর আগে কেবল তৃতীয় রাউন্ডেই এক দিনে হয়েছিল পাঁচটি ম্যাচ। সেখানে সব মিলিয়ে গোল হয়েছিল ৩৫টি। তুলনায় চতুর্থ রাউন্ডে গোল বেশি হয়েছে ১৪টি!
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার চতুর্থ রাউন্ডে বড় জয়টি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কাচারিপাড়া একাদশকে স্রেফ খড়কুঁটোর মতো তারা উড়িয়ে দিয়েছে ১৮-০ ব্যবধানে।
এ রাউন্ডে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং নাসরিন একাডেমি। আনসার ও ভিডিপির কাছে ৭-১ গোলে হেরেছে লিগের শিরোপাধারীরা। লিগে এটি নাসরিন একাডেমি টানা চতুর্থ হার।
আনসার ও ভিডিপির জয়ে পাঁচ গোলের আলো ছড়িয়েছেন উমহেলা। অন্য দুই গোলদাতা মামনি চাকমা ও সুইচিঙ্গমা মারমা।
নাসরিন একাডেমির একমাত্র গোলটি করেন পপি রানী। চলতি লিগে এই প্রথম প্রতিপক্ষের জালের দেখা পেল তারা। সব মিলিয়ে চার ম্যাচে দলটি গোল হজম করেছে ৪২টি!
এরপর কাচারিপাড়া একাদশের বিপক্ষে খেলতে নামে সেনাবাহিনী। প্রতিপক্ষের জালে তাদের গোল উৎসবের শুরু দ্বিতীয় মিনিটে। প্রথমার্ধেই ৮ গোল করা দলটি দ্বিতীয়ার্ধে জালের দেখা পায় আরও দশবার।
সেনাবাহিনীর হয়ে হ্যাটট্রিক করেছেন ৩ জন। এদের মধ্যে উন্নতি খাতুন গোল করেছেন ৬টি, সুলতানা ৪টি ও তনিমা বিশ্বাস ৩টি। দুইবার করে জালের দেখা পেয়েছেন অর্পিতা বিশ্বাস ও বৃষ্টি আক্তার। অন্য গোলটি হালিমা খাতুনের।
তৃতীয় ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ৭-০ গোলে হারিয়েছে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব। জয়ী দলের জান্নাতুল ফেরদৌস ঝিনুক চতুর্থ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ২০ ও ৩১তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন। পরে ৮৭তম মিনিটে তিনি করেন চতুর্থ গোল।
জয়ী দলের অন্য তিন গোলদাতা শিলা আক্তার, অনন্যা খানম ও আয়াত সিনহা।
চতুর্থ ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৯-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংসদকে। এই ম্যাচে হ্যাটট্রিকের আনন্দে ডানা মেলেছেন শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা। শামসুন্নাহার জুনিয়র ষষ্ঠ, দশম ও ৩৬তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৬৩তম মিনিটে করেন ব্যক্তিগত চতুর্থ গোল।
এছাড়া ফরাশগঞ্জের পুজা রানা ও শামসুন্নাহার সিনিয়র একটি করে গোল করেন।
দিনের পঞ্চম ম্যাচেও গোল হয়েছে মুড়িমুড়কির মতো। বাংলাদেশ পুলিশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী স্টার্স। এই ম্যাচেই কেবল হ্যাটট্রিক পায়নি কেউ। জোড়া গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। এছাড়া শাহেদা আক্তার রিপা, দিপা শাহী, সুরভি আকন্দ প্রীতি ও আফঈদা খন্দকার একটি করে গোল করেছেন। অন্য গোলটি আত্মঘাতী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২