বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
চান্দিনায় হাত-পা মুখ বেঁধে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ এএম |


কুমিল্লার চান্দিনায় সাত বছর বয়সী শিশু কন্যাকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আহত ওই শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তুষার আহমেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার বরকইট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক তুষার আহমেদ বরকইট গ্রামের ডাবুরিবাড়ি প্রবাসী ফরিদুল ইসলাম সহিদ এর ছেলে। এর আগে শুক্রবার  (২৬) বিকেলে পাশের বাড়ির ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।
ভূক্তভোগী ওই শিশুর দাদি জানান- আমার নাতনিকে গাছ থেকে বিলম্ব ফল পাড়ার জন্য বাড়ি থেকে ডেকে নেয় তুষারের দাদি। আমার নাতনি গাছ থেকে বিলম্ব পাড়ার পর তাকে ঘরে ডেকে নেয় তুষার। এসময় তার হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে ঘরের দরজা খুলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আমার নাতনিকে চান্দিনা হাসপাতালে নিলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, এ ঘটনার পর স্থানীয় কতিপয় মাতাব্বর ধর্ষকের পক্ষ নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার এবং শিশুর রিক্সা চালক গরিব পিতাকে টাকা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। যে কারণে ঘটনার তিন দিনও বিষয়টি এলাকায় তেমন জানাজানি হয়নি। মঙ্গলবার বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে বিকেলে সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত তুষারকে আটক করে।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান- বিষয়টি আমরা জানার সাথে সাথেই অভিযুক্ত যুবককে আটক করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২