বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
রাতের আঁধারে শীতার্ত মানুষের কাছে কম্বল নিয়ে হাজির ব্রাহ্মণপাড়ার ইউএন ও
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৬ এএম |



শীতার্ত মানুষকে গরমের পরশ অনুভবের জন্য রাতের আঁধারে অসহায় ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।  গতকাল ৩০ ডিসেম্বর মধ্যে  রাতে উপজেলার শশীদল, সাহেবাবাদ, বেদে পল্লীসহ বিভিন্ন এলাকায় ঘুরে এসব কম্বল বিতরণ করেছেন তিনি। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে সুবিধাবঞ্চিত অসহায় শিশু, বৃদ্ধাসহ অনেক পরিবার শীতে কষ্ট পাচ্ছে। শীতার্ত এসব মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান  বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় শীতার্থদের কম্বল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, অসহায় ছিন্নমূল শীতার্তদের পাশে সব সময় আছে উপজেলা প্রশাসন। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ও উপস্থিত ছিলেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২