রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ১৬.১২.২০২৫ ২:০৭ এএম |



 কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটকবাংলাদেশের অপরাধ জগতের অন্যতম আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করে র‌্যাব-১১ সিপিসি-২। 
র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সুব্রত বাইনের মেয়েকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আজ ১৫ ডিসেম্বর দুপুরে তার মেয়েকে কুমিল্লা কারাগারের সামনে থেকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, যোগাযোগ নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২