শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ এএম |



  গুলি এক পাশ  দিয়ে ঢুকে বেরিয়ে  যায় অন্য দিক দিয়েইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। ডা. মোস্তাক আহমেদ বলেন, ‘শরিফ ওসমান হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে।’
তিনি আরও জানান, হাদির মাথার সিটিস্ক্যান করে গুলির সামান্য একটি অংশ বা ‘পিলেট’ দেখা গিয়েছিল এবং অপারেশনের মাধ্যমে সেই অংশটি বের করা হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে অপারেশন সম্পন্ন হয়। তবে অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। অপারেশন শেষে ওসমান হাদির ভাই ওমর জানান, উন্নত চিকিৎসার জন্য হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
পরবর্তী সময়ে রাত ৮টা ৫ মিনিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আইসিইউ সংবলিত বিশেষ অ্যাম্বুলেন্সে করে গুলিবিদ্ধ হাদিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এর আগে দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালায়। দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২