শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ১২.১২.২০২৫ ১:১০ এএম |




  তফসিলকে স্বাগত  জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লা-৬ সংসদীয় আসনের বিএনপির পক্ষ থেকে অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে পৃথক দু'টি মিছিল করে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী সমর্থিত এবং মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন সমর্থিত নেতা কর্মীরা। 
সঠিক সময়ে তফসিল ঘোষণা করায় অন্তর্র্বতীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অভিনন্দন জানিয়ে স্লোগান দেন মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও ধানের শীষের পক্ষে ভোট চেয়েও স্লোগান দেন তারা। 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা কান্দিরপাড়ে পৃথক ভাবে এ শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। 
বিএনপি মনোনীত মনিরুল হক চৌধুরীর পক্ষে মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু সাঈদ, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার, মহানগর বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, আবু হানিফ, সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।
হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সমর্থনে অভিনন্দন মিছিলে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর কৃষকদলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২