বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতাকামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ১২.১২.২০২৫ ১:১০ এএম |


 চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতাকামনায়  জাতীয় পাটির দোয়া  মিলাদ অনুষ্ঠিত চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্হতা কামনা দেওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানত হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ। 
শনিবার সন্ধ্যায় উপজেলা মুস্নিরহাট ইউনিয়নে জাতীয় পার্টির আয়জনে খিরনশাল বাজারে দোয়ার ও মিলাদ অনুষ্ঠিত হয় । দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় নূরানী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হালিম। প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম  সদস্য কাজী নাহিদ বলেন এদেশে মানুষের এখনো শহীদ জিয়া পরিবারের অবদান মনে রেখেছে। আজকের দোয়া মাহফিলে ভালোবাসারই প্রমাণ। বেগম খালেদা জিয়া শুধু জাতীয় নেত্রী নন তিনি সারা বাংলাদেশের জনগণের আপোষহীন নেত্রী। দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে এলেই দেশের গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী হবে। মোনাজাতে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে উল্লেখ্য করে দেশ গঠনে তার অবদান স্মরণ করা হয়। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা হায়াতের মধ্যে বরকত এবং দেশ পরিচালনার জন্য তার উপস্থিতির জন্য আল্লাহ পাকের রহমত কামনা করা হয় । প্রবীণ জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির আহ্বায়ক কাজী শহীদ, মুস্নিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল লতিফ ,শ্রীপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি আবুল কাশেম, মুস্নিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুর রহমান, সোলেমান আহমেদ, মনির হোসেন, আছির আলী, নাদিম আহমেদ, শাহিন মজুমদার, নাসির উদ্দিন, আলমগীর হোসেন, এরশাদ মিয়া, রমজান আলী, আব্দুর রাজ্জাক, ফজলে রহমান, জহির আহমমদ, শাহাব উদ্দিন, সুমন মিয়া, সেলিম আহমেদ, ইউনিয়ন যুব সংহতির নেতা আব্দুল করিম, মোহাম্মদ আলী, হোসেন মিয়া, ইউনিয়ন ছাত্র সমাজের নেতা মিজানুর রহমান, আলী আকবর, সৌরভ আহমেদ, হৃদয় খান প্রমুখ
























http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২