বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
ব্রাদার্সকে পাঁচ গোল দিয়ে শীর্ষেই বসুন্ধরা কিংস
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: ০৬.১২.২০২৫ ১২:৫৩ এএম |


ব্রাদার্সকে পাঁচ গোল দিয়ে শীর্ষেই বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ (শুক্রবার) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে একটিই ম্যাচ ছিল। মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে সেই ম্যাচে বসুন্ধরা কিংস ৫-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। এতে পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে কিংস নিজেদের শীর্ষস্থান সুসংহত করেছে।
সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়ন আজ হেরে খানিকটা পিছিয়ে পড়েছে। আগামীকাল (শনিবার) ফর্টিজ ঢাকা আবাহনীকে হারাতে পারলে ১০ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে উঠবে। রহমতগঞ্জ আরামবাগের বিপক্ষে জিতলে তাদেরও ১০ পয়েন্ট হবে। যদি রহমতগঞ্জ ও ফর্টিজ দুই দলই পয়েন্ট হারায় আগামীকাল, তাহলে বসুন্ধরা কিংস তিন পয়েন্টের বেশি এগিয়ে থাকবে।
কিংস ম্যাচে ৫ গোল করলেও প্রথম গোলের জন্য ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ব্রাজিলিয়ান ডরিয়েল্টন গোলসূচনা করেন। ইনজুরি সময়ে ফয়সাল আহমেদ ফাহিম ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে কিংস। 
দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে দুই গোল পায় বসুন্ধরা। নাইজেরিয়ান এমানুয়েল ৫০ ও সোহেল ৫৪ মিনিটে গোল করেন। ডরিয়েল্টন ৭৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করলে ৫-০ গোলে এগিয়ে যায় কিংস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রাদার্সের মোজাম্মেল এক গোল শোধ দেন। 
জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য গোলরক্ষক ছিলেন আনিসুর রহমান জিকো। জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অপছন্দ ও ব্যক্তিগত কিছু কারণে তিনি নিজের জায়গা ধরে রাখতে পারেননি। সাম্প্রতিক সময়ে জিকো আবার ক্লাবে নিয়মিত খেলা শুরু করেছেন। এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের হয়ে কুয়েতে ম্যাচে খেলেছেন। এবার লিগেও দুটি ম্যাচ খেললেন। আজ কয়েকটি ভালো সেভও করেছেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২