বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
ইংল্যান্ডের ক্যাচ মিসের মহড়ায় রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার লিড
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: ০৬.১২.২০২৫ ১২:৫৩ এএম |


  ইংল্যান্ডের ক্যাচ মিসের মহড়ায় রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার লিড

ইংল্যান্ডের জন্য হতাশার একটা দিন গেল। প্রথম ইনিংসে তারা ৩৩৪ রান করেছিল। কিন্তু দিন শেষে তাদের বিপক্ষে ৪৪ রানের লিড নিলো অস্ট্রেলিয়া। অথচ ক্যাচ মিস না করলে দিন শেষে পরিস্থিতি ভিন্ন হতো। ক্যাচের পর ক্যাচ মিসে গ্যাবায় দিবারাত্রির টেস্টে দ্বিতীয় দিন শেষে অজিরা এগিয়ে থাকল। গোলাপি বলের টেস্টে একদিনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে তারা।
আগের দিনের স্কোরের সঙ্গে এদিন মাত্র ৯ রান যোগ করতে পেরেছে ইংল্যান্ড। ২০৬ বলে ১৫ চার ও ১ ছয়ে ১৩৮ রানে অপরাজিত ছিলেন জো রুট। ২৬৪ রানে ৯ উইকেট হারানোর পর জোফরা আর্চারের (৩৮) সঙ্গে ৭০ রানের জুটি গড়েন তিনি। 
মিচেল স্টার্ক এই ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নেন।
জবাব দিতে নেমে ৭৭ রানে ওপেনিং জুটি ভাঙে। নবম ওভারে জীবন পেয়ে হেড ৩৩ রান করে থামেন। জেক ওয়েদারাল্ড তারপর মার্নাস লাবুশেনকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন। ৭৮ বলে ১২ চার ও ১ ছয়ে ৭২ রান করেন তিনি। লাঞ্চের আগে আরেকটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। লাবুশেন ৬৫ রান করে বিদায় নেন। স্টিভ স্মিথের সঙ্গে তার জুটি ছিল ৫০ রানের।
ক্যামেরন গ্রিন ও স্মিথের জুটিতে অস্ট্রেলিয়া শক্ত ভিত গড়ে। ৯৫ রান তোলেন তারা চতুর্থ উইকেট জুটিতে। গ্রিন পাঁচ রানের আক্ষেপে পোড়েন। ৪৫ রান করেন তিনি। বেন ডাকেটের হাত ফসকে অ্যালেক্স ক্যারি জীবন পেলে দুই বলে দুটি উইকেট নেওয়া হয়নি ব্রাইডন কার্সের। তবে এক বল পর স্মিথও ফিরে যান একই ওভারে। অধিনায়কের ব্যাট থেকে আসে ৬১ রান।
এরপর ইংল্যান্ড আরও তিনবার ক্যাচ ফেললে অস্ট্রেলিয়া শক্ত অবস্থান নেয়। জশ ইংলিসকে ডাকেট, মাইকেল নেসারকে কার্স ও ক্যারিকে রুট জীবন দেন। ইংলিস (২৩) অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। ক্যারি ও নেসার ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন।
৪৬ রানে ক্যারি ও নেসার ১৫ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৭৮ রান করেছে, যা দিবারাত্রির টেস্টে একদিনে কোনো দলের সর্বোচ্চ। তাছাড়া দুই দলের ইনিংস মিলিয়ে আজ হয়েছে ৩৮৭ রান, যা আরেকটি রেকর্ড।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২