বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
ভারতে তিন বছরের শিশুর বিশ্বরেকর্ড
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ এএম আপডেট: ০৬.১২.২০২৫ ১২:৫৩ এএম |


 ভারতে তিন বছরের শিশুর বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক দাবা সংস্থা (ফিদে)-এর আনুষ্ঠানিক রেটিং অর্জন করে ইতিহাস গড়েছেন ভারতের এক শিশু। দাবার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিদে রেটিং পাওয়া খেলোয়াড়ের তকমা পেয়েছেন এ ক্ষুদে দাবাড়ু।
তার নাম সর্বজ্ঞ সিংহ কুশওয়াহা। মাত্র তিন বছর সাত মাস ২০ দিন বয়সে তিনি ফিদে রেটিং অর্জন করেন।
এর আগে এই রেকর্ড ছিল ভারতেরই অন্যান্য প্রতিভাবান খেলোয়াড় অনীশ সরকারের। রেটিং পাওয়ার সময় তখন তার বয়স ছিল তিন বছর আট মাস ১৯ দিন।
মধ্যপ্রদেশের নার্সারি-শ্রেণির ছাত্র কুশওয়াহার বর্তমান র‌্যাপিড রেটিং ১,৫৭২। ফিদে রেটিং পেতে হলে অন্তত একজন রেটেড খেলোয়াড়কে পরাজিত করতে হয়। কুশওয়াহা রাজ্য ও দেশের বিভিন্ন টুর্নামেন্টে তিনজন রেটেড খেলোয়াড়কে পরাজিত করে এই মাইলফলক স্পর্শ করেন।
কুশওয়াহার বাবা সিদ্ধার্থ সিংহ ইটিভি-ভারত কে বলেন, আমাদের ছেলের এই অর্জন অত্যন্ত গর্বের এবং সম্মানের। আমরা চাই সে একদিন গ্র্যান্ডমাস্টার হোক।
র‌্যাপিড দাবায় বর্তমানে বিশ্বের এক নম্বর স্থানে আছেন ম্যাগনাস কার্লসেন। তার র‌্যাপিড রেটিং ২,৮২৪।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২