শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণপাড়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৭ এএম |


নিয়োগ বিধি ২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৪৭ জন কর্মচারী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা। এ সময় এক দফা এক দাবি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রাঙ্গণ। তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগনিধি কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। এটা দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।এ সময় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোশারফ হোসেন, আ: হান্নান, জুবায়ের হোসেন, মোশারফ হোসেন, আনিসুর রহমান, আশিক। এছাড়াও বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা লায়লা, নজিবা, জান্নাত,লিপি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ সহকারী  শরিফা,  শাহিদা, লায়লানূর, ফাতেমা, সহ সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা,  পরিবার পরিকল্পনা পরিদর্শক  ও পরিবার কল্যাণ সহকারীগণ। বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি হিসেবে বহু বছর ধরে টিকাদান কর্মসূচি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে গিয়ে সেবা দিয়ে আসছেন তারা। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো তাদের স্থায়ী কোনো নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২