শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিতাসে অস্ত্রসহ ওয়ার্ড বিএনপি নেতা গ্রেপ্তার
কবির হোসেন, তিতাস
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৪৩ এএম আপডেট: ৩০.১১.২০২৫ ২:১৬ এএম |

 তিতাসে অস্ত্রসহ  ওয়ার্ড বিএনপি  নেতা গ্রেপ্তার


কুমিল্লার তিতাসে এক ওয়ার্ড বিএনপি নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশের যৌথ দল। গত শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাপুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. মান্নান ভূইয়া (৫৮) মজিদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মান্নান ভূইয়ার বসতঘর সংলগ্ন টয়লেটের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান, পাঁচটি সিসা কার্তুজ, দুটি রামদা, একটি পুরাতন চাপাতি ও একটি লম্বা ছোড়া উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘর থেকে নগদ দুই লাখ ৬৩ হাজার ৭৬০ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় শনিবার তিতাস থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন অভিযোগ করে বলেন, “আমাদের গ্রামের আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে। তারই জেরে পরিকল্পিতভাবে আমার স্বামীর বাসার বাইরে বাথরুমের ছাদে এসব অস্ত্র রেখে তাকে ফাঁসানো হয়েছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২