রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধানখেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ বিএনপির মনোনয়নপ্রত্যাশীর
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:১৪ এএম আপডেট: ০৮.১১.২০২৫ ১:৪০ এএম |


  ধানখেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ বিএনপির  মনোনয়নপ্রত্যাশীরফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। তিনি শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ধানখেতে গিয়ে হাত উঁচিয়ে সেই ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ছবিতে আলাল উদ্দিন আলাল লিখেছেন, ‘নো ক্যাপশন।’ ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত এক হাজারের বেশি ব্যক্তি মন্তব্য করেছেন এবং প্রায় ৪০০ জন শেয়ার করেছেন। কেউ তাঁর পক্ষে, আবার কেউ দলের সিদ্ধান্তের সমালোচনায় মন্তব্য করেছেন।
৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে ফেনী-২ আসনে প্রার্থী হন জয়নাল আবদীন। তালিকায় নিজের নাম না থাকায় আলাল উদ্দিন কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন।
মনোনয়ন না পেয়ে এবার দলের কাছে প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবি জানাতে প্রতীকীভাবে ধানখেতে ‘রিভিউ আবেদন’ করেছেন বলে আলাল উদ্দিন জানান। তিনি বলেন, ‘আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। তবে পরিবর্তনের আবেদন জানাতেই এই ছবি পোস্ট করেছি। আগামী প্রজন্ম দেখুক, প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু বার্তা স্পষ্ট। আমি চাই, ফেনী-২ আসনের প্রার্থী তালিকা রিভিউ করা হোক।’
দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান, আইনজীবী মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ কয়েকজন নেতা। তাঁদের নিয়ে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রসঙ্গত, বিএনপি ঘোষিত ২৩৭ আসনের মধ্যে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকে খালেদা জিয়া, ফেনী-২ (সদর) আসনে অধ্যাপক জয়নাল আবদীন ও ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনে শিল্পপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম ঘোষণা করা হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২