শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সড়ক দুর্ঘটনা- বিএনপির অনুষ্ঠান শেষে ফেরার পথে তিনজনের মৃত্যু
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:১৪ এএম আপডেট: ০৮.১১.২০২৫ ১:৪০ এএম |


  সড়ক দুর্ঘটনা- বিএনপির অনুষ্ঠান শেষে ফেরার পথে  তিনজনের মৃত্যুরাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার শেষ বিকালে রাজশাহী-বাঘা সড়কে উপজেলার শিশাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমান ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে বাড়ি ফিরছিলেন। শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।
ওসি মিজানুর বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে পারবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২