বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা ও গণ-ইফতার
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১:২৯ এএম আপডেট: ০৭.১১.২০২৫ ১:৩৯ এএম |



 হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা ও গণ-ইফতারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন প্রার্থনায় রোজা ও গণ-ইফতারের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনভর রোজা শেষে বিকেলে টাউনহল মাঠে জড়ো হন রোজাদাররা। সেখানে গণ-ইফতারে অংশ নিয়ে সদর আসনে হাজী ইয়াছিনের মনোনয়ন পাওয়ার জন্য প্রার্থনা করেন।
এর আগে গত বুধবার বিকেলে হাজী ইয়াছিনের মনোনয়নের দাবিতে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কয়েক হাজার নারী-পুরুষ সমর্থক সমবেত হন। সেখানে আয়োজিত সমাবেশ থেকে কুমিল্লা-৬ (সদর) আসনে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে “বিশেষ নফল রোজা পালনের” ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর রোজা রেখে কান্দিরপাড়ে গণ-ইফতারের আয়োজন করে তার অনুসারীরা।
গণ-ইফতার শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমিন-উর-রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। এজন্য তারা আল্লাহর দরবারে দোয়া, ইবাদত ও কর্মসূচির মাধ্যমে বিশেষ প্রার্থনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন।
গণ-ইফতার ও দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়, যাতে তারা ন্যায় ও গণতন্ত্রের পথে দেশকে নেতৃত্ব দিতে পারেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
বিকেএসপিতে সাকিবসহ ৫০ লিজেন্ডারি খেলোয়াড়ের নাম উন্মোচন
শেষ মুহূর্তের নাটকীয়তায় সান সিরো জয় করল লিভারপুল
দারুণ জয়ে জ্বলল বার্সার আশার বাতিঘর
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২