মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতি সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:২৫ এএম আপডেট: ০৬.১১.২০২৫ ১:৪৮ এএম |



  জাতীয় বিপ্লব ও  সংহতি দিবস  উপলক্ষে কুমিল্লায় প্রস্তুতি সভানিজস্ব প্রতিবেদক।। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুমিল্লায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর প্ল্যানেট এসআর-এ দক্ষিণ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 
সভার কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এ দিনটি ছিল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ঐক্যের প্রতীক। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দিনে দেশপ্রেমিক সেনা ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ইতিহাস সৃষ্টি করেছিলেন।
সভা শেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অবৈধ দখলদারিত্ব ছাড়তেই হবে
মহাসড়কে যানবাহনের চাপ, বাড়ছে ভোগান্তি
লটারি বাতিল পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তি
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মোস্তফা মিয়া
দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে কুমিল্লা সিটি প্রশাসকের দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২