শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিফার কমিটিতে তাবিথ ও কিরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:২৬ এএম |




  ফিফার কমিটিতে তাবিথ ও কিরণ

বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার দুটি কমিটিতে জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল ও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এক বিজ্ঞপ্তিতে বাফুফে বুধবার জানিয়েছে, ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাবিথ আউয়াল।
এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং ডেপুটি চেয়ারম্যান ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।
ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউ জিল্যান্ড, মালয়েশিয়া, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধি আছেন। ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ।
এর আগেও কিরণ ফিফার নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২