শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:১০ এএম আপডেট: ০৭.১০.২০২৫ ২:০৩ এএম |

   ব্রাহ্মণপাড়ায় গলায়  ফাঁস দিয়ে যুবকের  আত্মহত্যা
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের মোঃ সাজারুল ইসলাম(২০) নামে এক যুবক গলায় ফাঁস আত্মহত্যা করেছে। ৬ অক্টোবর (সোমবার) দুপুরে তার মৃত্যু হয়। মৃত সাজারুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই প‚র্বপাড়া এলাকার মৃত মোঃ ছালামের ছেলে। সে দীর্ঘদিন যাবত মানসিক অবসাদে ভুগছিল।
জানা যায়, ৬ অক্টোবর (সোমবার) সকালে সাজারুল ইসলাম তার বসত ঘরের শয়নকক্ষে অবস্থান করছিল। এসময় তার মা সুলতানা আক্তার তাদের পুরাতন বাড়ি থেকে ঘুরে এসে দেখে সাজারুল ইসলামের শয়নকক্ষের দরজা জানালা বন্ধ।তার মা ছেলেকে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। পরে তার সাড়া শব্দ না পেয়ে জানাল দিয়ে দেখতে পায় শয়ন কক্ষের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
পরে তার ডাকচিৎকারে বাড়ীর লোকজন উপস্থিত হয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেয়। কর্তব্যরত পুলিশ অফিসার এস আই ডিএম মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে তার মা সুলতানা আক্তার ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু দায়েরের করছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২