রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উৎসুক দর্শকের ভীড়
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:১৬ এএম আপডেট: ০৪.১০.২০২৫ ১:৫৬ এএম |


 চৌদ্দগ্রামে ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় উৎসুক দর্শকের ভীড় কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের হিংগুলা যুব সমাজ কর্তৃক ডাবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি সর্বশেষ ট্রাইব্রেকার পর্যন্ত গড়ায়। খেলায় গান্দাছি ফুটবল একাডেমী চ্যাম্পিয়ান ও চান্দিশকরা ফ্রেন্ডস্ ক্লাব রানার্স আপ হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেবি পেট্রো ক্যামিকেলস্ এন্ড সেনা লুব্রিকেট্র ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব নিপেদ্র দেবনাথ, ঢাকা সিটি কলেজের সাবেক জিএস হাসান ইমাম ফিরোজ, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান, কনকাপৈত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর হোসেন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি গাজী কবিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মফিজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোবাইল আসক্তি ছেড়ে যুবকরা খেলার মাঠে আসছে, এটা বর্তমান সময়ে ভালো লক্ষণ। আজকের উপস্থিত দর্শকদের ভীড় সেটাই প্রমাণ করে। যুবকদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে সকলকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব।   












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২