শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেবিদ্বারে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:১২ এএম আপডেট: ০৩.১০.২০২৫ ১:২১ এএম |





  দেবিদ্বারে পানিতে  ডুবে মাদরাসা  শিক্ষার্থীর মৃত্যুদেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে গোসল করতে পুকুরে নেমে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ইয়ামিন হোসাইন (৭)। সে দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের সৌদী প্রবাসী হেলালউদ্দিন পাঠানের একমাত্র ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
 বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের মাদরাসার পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
এদিকে একমাত্র সন্তানের জানাজায় অংশ নিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরব থেকে বাড়িতে এসেছেন প্রবাসী বাবা হেলাল উদ্দিন পাঠান। বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷ স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের একটি মাদরাসার পুকুরে গোসল করতে নেমে ইয়ামিন হোসাইন (৭) নিখোঁজ হয়। নিখোঁজের পর মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকাল ৪টায় পুকুরে জাল ফেলে ইয়ামিনকে উদ্ধার করে উপজেলার মাধাইয়া বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়ামিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে নিহতের মামা আবুল কালাম আজাদ বলেন, আমাদের একমাত্র ভাগিনার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। ইয়ামিনের বাবাও একমাত্র ছেলেকে শেষবারের মতো দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরছেন। রাতে ইয়ামিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পানিতে ডুবে কেউ মারা গেছে এমন তথ্য এখনো পাইনি। সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২