বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজপথে আন্দোলন করে হলেও জুলাই সনদ আদায় করে ছাড়ব -মামুনুল হক
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:১৫ এএম আপডেট: ০১.১০.২০২৫ ১:৩৯ এএম |



 রাজপথে আন্দোলন করে হলেও  জুলাই সনদ আদায় করে ছাড়ব -মামুনুল হক বাংলাদেশ আর ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবে না, বরং ২০২৪ সালের জুলাই সনদের আলোকে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক। 
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে দাউদকান্দি মডেল মসজিদ ঈদগাহ মাঠে কুমিল্লা পশ্চিম জেলা খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে রাজপথে দূর্বার আন্দোলনের মাধ্যমে আমরা এ সনদ আদায় করবো, ইনশাআল্লাহ। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু আমাদের নয়, সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতির মাঝে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা খেলাফতে রাশেদার নীতি অনুসরণ করবো।” তিনি আরও বলেন, দেশের জনগণ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে। আর সেই পরিবর্তন সম্ভব হবে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই।
বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা আমীর মুফতি আবু ইউসুফ মুন্সীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কুমিল্লা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল হাই মক্কী, কুমিল্লা-২ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা পশ্চিম জেলার সহকারী সেক্রেটারি হাফেজ শরীফুজ্জামান। সমাবেশে বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানস্থল ছিল ব্যানার, পোস্টার আর শ্লোগানে মুখরিত। বক্তারা জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে আরও জোরদার প্রচারণা চালানোর আহ্বান জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২