রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫২ এএম আপডেট: ০৩.০৯.২০২৫ ১:৩৩ এএম |




 চৌদ্দগ্রামে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে  শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদসহ প্রধান শিক্ষক খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পাশেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় তারা। খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। 
শিক্ষার্থীদের অভিযোগ, খলিলুর রহমান আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর বেতন ও বিভিন্ন ফি বাড়ানোসহ অনিয়ম দূর্নীতি করে আসছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ক্লাস বর্জন করে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। তারা বেতন ও ফি কমানোসহ প্রধান শিক্ষক খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের ঘটনাস্থলে পৌঁছে সমাধানের আশ^াস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ শেষ করে। প্রায় ৪০ মিনিট পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম। 
আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান মঙ্গলবার বিকেলে বলেন, ‘পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়নি। শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেছে বেতন এবং ফি কমানোর জন্য’। 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, ‘বিভিন্ন অভিযোগের বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তদন্ত শেষে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে’।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২