শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবি নির্বাচনের ময়দানে তামিম, আমিনুলের শ্রদ্ধা ও সহযোগিতার আশ্বাস
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪০ এএম আপডেট: ০৩.০৯.২০২৫ ১:৩২ এএম |





 বিসিবি নির্বাচনের ময়দানে তামিম, আমিনুলের শ্রদ্ধা ও সহযোগিতার আশ্বাস
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে উত্তাপ ছড়ানো শুরু হলো মঙ্গলবার থেকে। বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম যখন পরিচালনা পর্ষদের নির্বাচন করার ঘোষণা দিলেন তখনই আলোচনায় চলে এলো, দুই সাবেক অধিনায়ক এবার নির্বাচনের ময়দানে। শুধু তারা দুজন নয়, থাকতে পারেন আরেক সাবেক অধিনায়কও। 
তামিম ইকবাল গণমাধ্যমে নিশ্চিত করেছেন বোর্ডের পরিচালনা পর্ষদে নির্বাচন করবেন। দুটি ক্লাবে বিনোয়োগ করেছেন। যেকোনো একটি থেকে কাউন্সিলর নির্বাচিত হবেন। হতে পারে সেটি গুলশান ক্রিকেট ক্লাব। 
এর আগে নির্বাচন না করার ঘোষণা দিলেও আমিনুল সিদ্ধান্ত পাল্টেছেন। ‘‘ক্রিকেটে আরো কাজ বাকি’’- এজন্য বোর্ডে থাকার অনুভব করছেন তিনি। এখন সরকারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে দেশের ক্রিকেটে। সামনে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসতে চান বোর্ডে।
আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্বাচন করার। তবে শোনা যাচ্ছে, তিনিও বিসিবির পরিচালক পর্ষদে আসতে ইচ্ছুক। সেজন্য ভেতরে ভেতরে প্রস্তুতিও সারছেন। 
বিসিবিতে প্রথমে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে ২৩ পরিচালক বোর্ডে আসবেন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। এই ২৫ বোর্ড পরিচালক নিজেরা ভোট দিয়ে নির্বাচন করবেন বিসিবির পরবর্তী সভাপতি। এখন পর্যন্ত যা খবর, সভাপতি পদে বসতেই ত্রয়ী নির্বাচনের ময়দানে নেমেছেন। 
তামিম এরই মধ্যে নিজেদের একটি প্যানেল তৈরি করে ফেলেছেন বলে খবর। আমিনুল এবার আঞ্চলিক ও জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। ঢাকা বিভাগ কিংবা ঢাকা জেলা ক্রীড়া সমিতির কাউন্সিলরশিপ থেকে মনোনয়ন নেবেন। 
প্রার্থী যে-ই হোক, নির্বাচন হচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে তাতে খুশি আমিনুল। তামিম ইকবাল দেশের ক্রিকেটে কাজ করতে আগ্রহ দেখিয়েছে তা বেশ ভালোভাবেই নিয়েছেন তিনি।এজন্য তাকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন আমিনুল।
সিলেটে তিনি বলেছেন, ‘‘‘না, আমার সঙ্গে কোনো কথা হয়নি (তামিমের)। তবে আমি আশা করব...সবার প্রতি শ্রদ্ধা থাকবে। তাদের প্রতি সহযোগিতা থাকবে, দিন শেষে এখানে আমরা সবাই এসেছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করব।’’
আবারও সরকারের প্রতিনিধি হয়ে বোর্ডে আসার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে আমিনুল বলেছেন, ‘‘আমার সাথে এখনো এনএসসির কোনো আলোচনা হয়নি। আমি শুধু ওইটা (নির্বাচনের আগ্রহ) প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করব। এখন আমি জানি না কোথা থেকে করব বা কী করব।’’












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২