শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১:০৪ এএম আপডেট: ২২.০৮.২০২৫ ১:২৭ এএম |


 ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ  আদালতের মাধ্যমে  ৬০ হাজার টাকা জরিমানাইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চান্দলা ও সাহেবাবাদ বাজারে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ২১ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ দোকানি ও ১ ট্রাক চালক সড়কে যানজট সৃষ্টির দায়ে এ জরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। 
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার চান্দলা বাজারে ৩ টি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জনগণের চলাচলের রাস্তা ও খাবারের দোকানের সামনে নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করায় এক মুরগি দোকানদারকে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। 
এছাড়া ২ টি কনফেকশনারি ও ভ্যারাইটিজ স্টোরে অনেক পলিথিন মজুদ রাখায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় একই আইনে সতর্কতাস্বরুপ ৩০০০ করে মোট ৬০০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
অপর দিকে সাহেবাবাদ ইউনিয়নের দরিয়ার পাড় চেকপোস্টে বাঁধা দেয়ার পরও একটি বড় ট্রাক প্রবেশ করে রাস্তায় যানজট সৃষ্টি করায় ৪০০০ টাকা জরিমানা করা হয়। 
অভিযানের সময় স্যানিটারী ইন্সপেক্টর এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি ও আনসারের একটি দল সহযোগীতা করেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২